পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রবীণ,প্রবীণদের আদশ্য সন্তানদের সম্মাননা প্রদান ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৭/৬/২২ তারিখ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলার ৮ নম্বর শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার প্রতিনিধি শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাশেম আলী উপস্থিত থেকে প্রবীণ ও প্রতিবন্ধীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও টিএমএসএসের বাস্তবায়নে প্রবীণদের সম্মাননা প্রদান ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন বাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগমের প্রতিনিধি হেম অপারেশন এন্ড আই টি বিভাগের পরিচালক মোঃ মাহাবুবর রহমান বক্তব্য দেন।মোঃ মাহাবুবর রহমান বলেন টিএমএসএস যে কোন সামাজিক কার্যক্রমে আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে।অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে টিএমএসএসের উপপরিচালক মোঃ রেজাউল করিম ও শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।পাঁচ জন প্রবীণ ব্যাক্তি যথাক্রমে মোঃ জাহিদুর রহমান,মোঃ এমদাদুল হক,মোঃ জয়নাল আবেদীন,মিলন চন্দ্র বসাক ও বিদ্যুৎ কুমার বসাক এবং তাদের ৫ জন আদশ্য সন্তানদের সম্মাননা প্রদান এবং চার জন প্রতিবন্ধি মোছাঃ আমেনা খাতুন,মোঃ হবিবর রহমান,মোছাঃ সালেহা বেগম ও মোছাঃ পুটু সোনার মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। প্রেরক,,,, আব্দুল খালেক খান পিভিএম, পাবনা তারিখ ২৭/৬/২২
অনান্য খবর
শেষের পাতা বিএনপিতে মতভেদ বাড়ছে সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির বৈঠক
রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতভেদ বাড়ছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে। বিভিন্ন সিদ্ধান্তে…
লকডাউনে কঠোর পুলিশ
করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শুরু হওয়া লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। দেশজুড়ে আট দিনের কঠোর এই লকডাউন শুরু হয়েছে…
পূর্বমুখী বাণিজ্যে ‘রেশমী’ সম্ভাবনা
বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য চলতি ২০২১ সালে ১৮ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। দু’বছর আগে তা ছিল ১২ দশমিক…
