মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীত উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুন্নি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন। (২৫ জুন) শনিবার সকালে উপজেলার গোয়ালকারী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মুন্নি আক্তার ওই গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে ও বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। তাৎক্ষণিক ভাবে আহতদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়দের বরাতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানায়, লাহিড়ী থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় হঠাৎ নিহত মুন্নি রাস্তায় চলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় আরো চারজন আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক ও আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। আহতদের মধ্যে বাকি দুইজন বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
অনান্য খবর
ইউএন গার্ডেনে বঙ্গবন্ধুর নামে বৃক্ষরোপণ, বেঞ্চ উদ্বোধন করলেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদরদপ্তরের বাগানে একটি ‘হানি লোকাস্ট’ গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী শেখ…
জুরিস অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। তার সরকারের বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটির জন্য…
শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার: আরএসএফকে আইনি নোটিশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য প্রতিবেদন প্রকাশ করায় গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছেন ফরাসি…
