সংবাদ দাতা ।।
পাবনা জেলার সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছানেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মোখলেছুর রহমান ও মোঃ মিনহাজ মিয়া। ২/৬/২২ তারিখ তাঁরা বিদ্যালয়ে পৌছালে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানান প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু।পরে তারা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পৃথক পৃথক ভাবে আলোচনা ও মতবিনিময় করেন।শিক্ষকদের সাথে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিষয়ের উপর বক্তব্য দেন সহকারী পরিদর্শক মোঃ মোখলেছুর রহমান ও সহকারী পরিদর্শক মোঃ মিনহাজ মিয়া।তারা শ্রেণি কক্ষে শিক্ষা উপকরণ ব্যবহার করতে শিক্ষকদের প্রতি পরামর্শ দেন। এমএমসি ক্লাস পরিচালনা,পাঠ পরিকল্পনা তৈরি,স্বাস্থ্য বিধি মেনে ক্লাস পরিচালনা,সহশিক্ষা কার্যক্রমগুলো চালু করা,বিদ্যালযে পরিস্কার পরিচ্ছন্নতা,মাদকের বিষয় ও যে কোন ধরনের ইভটিজিংয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহবান জানান। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু,সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম,মোঃ রেজাউল করিম ও মোঃ ইমরান আলী সরকার প্রমুখ।পরে পরিদর্শকদ্বয় বিদ্যালয়ের সকল শ্রেণী কক্ষের শিক্ষার্থীদের সাথেমতবিনিময় করেন।শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু,সিনিয়র শিক্ষক শফিউল আলম,মোঃ রেজাউল করিম,মোঃ ইমরান আলী সরকার,রফিকুল ইসলাম, আলমগীর হোসেন,রত্নারানী অধিকার,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসে ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান পিভিএম প্রমুখ। পরে ফজিলাতুন্নেছানেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষকদের সাথেও আলোচনা ও মতবিনিময় করেন। কারিগরি শাখার শিক্ষক মোঃ শাহিন আলী, অজিত কুমার,আমির খসরু,সাব্বির হোসেন ও মোঃ ফজলুল হক বিশ্বাস উপস্থিত ছিলেন। সবশেষে পরিদর্শকদ্বয় কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
