আমিনপুর থানা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে অলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

কামরুজ্জামান টিপু : আগামী ২১ মে পাবনা জেলার আমিনপুর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় আজ ১৭ মে মঙ্গলবার বেলা ১১ টায় আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী অনিল কুমার শাহা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বেড়া উপজেলা শাখা ও সঞ্চালনায় ছিলেন জনাব রেজাউল হক বাবু, চেয়ারম্যান বেড়া উপজেলা পরিষদ এবং যুগ্ম আহবায়ক আমিনপুর থানা আওয়ামী লীগ।
আমিনপুর থানা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবনা সুজানগর-বেড়া আসনের মাননীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি। এছাড়া আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বেড়া-সুজানগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমিনপুর থানা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এবং সম্মেলন সুষ্ঠ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন: