গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ৬১ জেলা পরিষদের প্রশাসক। গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন এবং সদস্যসচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা। সমাধিসৌধের বেদির সামনে ৬১ জেলা পরিষদের প্রশাসককে শপথবাক্য পাঠ করান মো. মহিউদ্দিন।
অনান্য খবর
প্রধানমন্ত্রীর উপহারের এক টন আম যাচ্ছে নেপালে
ভারতের পর এবার নেপালে আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পাঠানো হয়েছে এক হাজার কেজি…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে আছে গোটা জাতি – ধর্ম উপদেষ্টা
চট্টগ্রাম, বুধবার (২১ আগস্ট ২০২৪): ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের…
মহামারিতেও এগিয়ে চলেছে অর্থনীতি
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের শুরুতে দেশ-বিদেশের গণমাধ্যমসহ বিশেষজ্ঞদের অনেকের আশঙ্কা ছিল, করোনায় বাংলাদেশে কয়েক কোটি মানুষ আক্রান্ত হতে পারে। মৃত্যু হতে…
