বুলবুল হাসান : ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বিশেষ পুরস্কার পেলেন অরবিন্দ সরকার, অফিসার ইনচার্জ, বেড়া মডেল থানা, পাবনা। পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে ১৩ এপ্রিল রোজ বুধবার ২০২২ ইং সকাল ১০ ঘটিকায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চ মাসে সকল থানার ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিস্পত্তি সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার পাবনা। আগামীকাল ১ লা বৈশাখ বাংলা নববর্ষ ও আসন্ন ঈদুল ফিতরে জেলার যানজাট নিয়ন্ত্রন, আইনশৃংখলা রক্ষায় সকলকে নির্দেশনা প্রদান করা হয়।এছাড়া উপস্থিত সকলকে জনগনের পাশে দাঁড়িয়ে তাদেরকে ন্যায়বিচার প্রদানে আরো সক্রিয়ভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি। সভার শুরুতে গত মাসে বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ১৫ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার পাবনা। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম,পুলিশ সুপার পাবনা। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন এ সময় জনাব মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ রোকনুজ্জমান সরকার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) , জনাব আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, জনাব সজীব শাহরীন সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ গন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পাবনা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, পাবনা , কোার্ট পুলিশ পরিদর্শক, টিআই , পাবনা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
হবিগঞ্জে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়িতে ঢুকছে পানি
হবিগঞ্জ প্রতিনিধিঃ টানা বৃষ্টিপাতে হবিগঞ্জ শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। শহরের অনেক এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে। শুক্রবার (১৭ জুন)…
উন্নত বিশ্বের চেয়ে করোনায় দেশে মৃত্যুহার কম
ঢাকা: কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দিন দিন বাড়ছে। তবে কিছু ব্যতিক্রম ছাড়া…
বেড়ায় নৌকার নির্বাচনী অফিসে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত-২
স্টাফ রিপোর্টার : আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা। শেষ মুহূর্তে পাবনার বেড়া উপজেলার…
