পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা এবং পৌরসভাওয়ারি বিতরণের জন্য সরকার এক লাখ তিনশ’ ত্রিশ দশমিক পাঁচ চার শূন্য মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে। দেশের সকল জেলা প্রশাসকদের (ডিসি)নামে বরাদ্দের চিঠি পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ প্রদান করা হয়। ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ টি জেলার ৪৯২ টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩ টি এবং ৩২৯ টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ সর্বমোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০ টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল প্রদানের লক্ষ্যে এ বরাদ্দ প্রদান করা হয়। ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। একই সাথে ভিজিএফ চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অনান্য খবর
সিনহার অর্থ পাচারের প্রমাণ মিলেছে
দেশের বিচার বিভাগের এক কালো অধ্যায় এস. কে. সিনহা। সম্প্রতি তার নিজের আত্মজীবনী ‘ব্রোকেন ড্রিম’ প্রকাশের মাধ্যমে আবার সংবাদের শিরোনাম…
ব্যবসায়ীদের জন্য রয়েছে সুখবর
আগামী অর্থবছরের বাজেটের মূল কেন্দ্রে থাকছে করোনা মোকাবিলা করে অর্থনীতি পুনরুদ্ধার। আর এ জন্য বিনিয়োগ বাড়ানো ও ব্যবসা-বাণিজ্য গতিশীল করার…
‘শেখ হাসিনা: এ ট্রু লিজেন্ড’ প্রামাণ্য চলচ্চিত্র সবার জন্য উন্মুক
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী। প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে প্রামাণ্যচিত্র ‘শেখ হাসিনা- অ্যা ট্রু লিজেন্ড’ উন্মুক্ত করেছে প্রযোজনা…
