আলমগীর কবীর হৃদয় : দেশের অন্যতম সাহিত্য সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনার ৭০ তম ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকাল ৯ টায়, সাংস্কৃতিক চত্বর পাবনা থেকে শোভাযাত্রা শুরু করে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক শহীদের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে ও বিকেলে বইমেলা মাঠে একুশের কবিতা পাঠ করে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গল্পকার ও গীতিকার আলমগীর কবীর হৃদয়, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন লিমন, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবন্তী মায়া, আবৃত্তি সম্পাদক রওশন রুশো, কবি ও আবৃত্তিকার আসাদ বাবু, সহ সাধারন সম্পাদক মাসুদ হাসান রনি,শারমিন কথা ইসলাম, সহ সাহিত্য সম্পাদক শ্রী জীবন কুমার সরকার প্রমূখ।
অনান্য খবর
রিটার্ন দাখিলে আসছে নতুন সিস্টেম
করদাতাদের জন্য অনলাইনে নতুন আয়কর রিটার্ন ফাইলিং সিস্টেম চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১ সেপ্টেম্বর থেকে নতুন সিস্টেম…
রোহীঙ্গা জনগোষ্ঠী পুরুষ শূণ্য প্রায়।
সপ্তাহখানেক আগে টেকনাফের কুতুপালং ক্যাম্পে এসেছেন আলমাস খাতুন। এখনো থাকার বন্দোবস্ত হয় নি। ক্যাম্পে এক পরিচিতজনের সাথে আছেন। জানতে চেয়েছিলাম…
বাংলাদেশ আনসার ভিডিপি’র প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক ফাতেমা সুলতানা
এম এ খালেক খান পিভিএম : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হিসাবে পদোন্নতি লাভ করেছেন…
