হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় পাটের মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় ২টি প্রতিষ্ঠাকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে । মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারী) অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় উপজেলার ৭ নং জগদীশপুর ও ৯ নং নয়াপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে পাটের মোড়কের বিপরীতে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় দুটি প্রতিষ্ঠানকে ৫’হাজার টাকা করে মোট ১০’ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন পাট অধিদপ্তর ও মাধবপুর থানার একদল পুলিশ।
অনান্য খবর
জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
মন্ত্রিসভায় জাতীয় জাদুঘর আইনের খসড়া অনুমোদন জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর কারাদন্ড বা ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে…
বগুড়ার গাক’র এসইপি প্রকল্পের উদ্দ্যোগে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত
আঃ খালেক পিভিএম,পাবনা বিশ্ব ব্যাংক,পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় দেশের জাতীয় পর্যায়ের এনজিও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম…
নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ
নাটোর, ২৬ জানুয়ারি, ২০২৩ : জেলার লালপুর উপজেলায় আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৭০ জন শিক্ষার্থীকে ছয় লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি…
