পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে ঘড়ে বসে ডিজিটাল সেবা প্রাপ্তি বিষয়ে মহিলাদের নিয়ে উঠান বৈঠক হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। বক্তব্য দেন, জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাও জেলা শাখার সভাপতি তাহমিনা হক মোল্লা, উপজেলা তথ্য আপা মুন্নি আকতার, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ। বৈঠকে অনলাইনে মাধ্যমে চাকরির আবেদন পত্র পুরণ, ভর্তি পরীক্ষার ফরম পুরন, বিভিন্ন পরীক্ষার ফলাফল, কৃষি শিক্ষা, ব্যবসা, আইনী পরমর্শ, চিকিৎসা সহ নানা ডিজিটাল সেবা নিয়ে আলোচনা করা হয়।মোঃ লাতিফুর রহমান লিমন
অনান্য খবর
হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ড
হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ড হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বিসিক শিল্পনগরীতে আহসান কটন মিল ইন্ডাস্ট্রি এন্ড রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায়…
সাড়ে ৯ কোটি টাকা সহায়তা পাচ্ছেন ২৫০০ শ্রমিক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আড়াই হাজার শ্রমিককে সাড়ে ৯ কোটি টাকা সহায়তা দেওয়া হবে। সোমবার বিকেলে বাংলাদেশ শ্রমিক…
বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি’র ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
এ কে খান : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি…
