স্টাফ রিপোর্টার:
রাণীনগর বিল গাজনা স্কুল অ্যান্ড কলেজটি পাবনা জেলার সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়নের রাণীনগর বিল গাজনা এলাকায়1972 সালের দিকে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অবশেষে বিদ্যালয়টি এম.পিও ভুক্ত হয়। উল্লেখ্য, বিদ্যালয়টি ক্যাপ্টেন মনসুর আলী, এইচএম কামরুজ্জামান কর্তৃক 1972 খ্রিস্টাব্দে উদ্বোধন করা হয় । 2006 সালে স্কুলটি কলেজ শাখায় পাঠদানের অনুমতি পায়। এই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 500 জন। অনেক ছাত্র-শিক্ষক, তারা মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শহীদ মিনারে ফুল দেননি এবং বিজয় দিবসও পালন করেননি। স্কুল-কলেজের আশেপাশে বিশিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ বছর জাতীয় দিবস পালিত হয় না এবং পালিত হয় নাই। স্কুলের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই, অ্যাডহক কমিটির মেয়াদ 2 ডিসেম্বর, 2021 তারিখে শেষ হয়েছে। তবে নিয়ম অনুযায়ী, সুজানগরের নির্বাহী কর্মকর্তা স্কুল ও কলেজের সভাপতি হবার কথা । রাণীনগর বিল গাজনা স্কুল এন্ড কলেজের জরাজীর্ণ অবস্থার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী দায়ী। অবশেষে জাতীয় দিবসগুলো পালন না করায় রাণীনগর বিল গাজনাল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
