
সৌদি বাদশাহর নতুন এক ফরমান অনুযায়ী সেদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেয়া হয়েছে ইহুদি রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হাতে। রেডিও তেহরানে প্রকাশিত এক সংবাদে উল্লেখ করা হয়েছে, ইসরাইলের জিফোরএস কোম্পানিকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
মোহাম্মদ বিন সালমান সৌদি যুবরাজ হিসেবে দায়িত্ব গ্রহণের পর দখলদার ইসরাইলের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতা বাড়ছে বলে বিভিন্ন সময়ে গুঞ্জন ওঠেছে। সেই ধারাবাহিকতায় এবার মুসলিমদের তীর্থস্থান সৌদির বিমান বন্দরের দায়িত্ব ইসরাইলের হাতে ছেড়ে দেয়ার সংবাদ আসল।
বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের পেছনে আরেকটি বড় কারণ হচ্ছে, রিয়াদ লক্ষ্য করেছে গত দুই দশকে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বেড়েছে। এ কারণে সৌদি শাসকদের ধারণা ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে এ অঞ্চলে ইরানের শক্তি ও প্রভাব ঠেকানো যাবে।
