বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩৮ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) হিসেবে নির্বাচিত করেছে। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, প্রতি বছর মোট তিনটি ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে। ক্যাটাগরিগুলো হলো- ক. বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, খ. বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি এবং গ. বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি। সিআইপি-এনআরবি সম্মাননা-২০১৮ এ বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী ক্যাটাগরিতে একজন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৩০ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সাতজনসহ সর্বমোট ৩৮ জন এ মর্যাদায় ভূষিত হয়েছেন। নির্বাচিতরা (এনআরবি) সিআইপি নির্বাচন নীতিমালা অনুযায়ী সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
অনান্য খবর
কৃষি বাতায়ন সেবা: প্রান্তিক জনগণের জন্য ডিজিটাল সেবা
বর্তমান সরকার আইটিভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনমানের উন্নয়ন এবং জীবনযাত্রাকে আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। দেশব্যাপী…
ইউনূসহীন গ্রামীণ ব্যাংক কেমন করছে
গ্রামীণ ব্যাংকের গোড়াপত্তন ১৯৮৩ সালে। তখন থেকে ২০১১ সালের ১২ মে পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানটির কলকাঠি ছিল ড. মুহাম্মদ ইউনূসের হাতে।…
গ্রামে ২৯ রকমের ঔষধ এখন বিনামূল্যে দিচ্ছে সরকার
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে…
