নকল জুস তৈরির কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন:

দিনাজপুরের ফুলবাড়িতে শিফাত ফুড প্রোডাক্টস নামে একটি নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নকল জুস জব্দ ও ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় কারখানার মালিক আলমগীর হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আলমগীর হোসেন (৪০) চিরিরবন্দর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুল হাই সরকারের ছেলে।

শেয়ার করুন: