হবিগঞ্জে রোকেয়া দিবসে ৫ নারীকে জয়িতা পুরস্কার

শেয়ার করুন:

বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে বিশেষ অবদানের জন্য  ৫ নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে এবং শাওন চৌধুরীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ আলোচনা সভায়, ৫ জন জয়িতা নারীকে ৫টি ক্যাটগরিতে ২০২৪ সালের জন্য উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্তভাবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নারী নির্বাচন করা হয়। 
উক্ত জয়িতা নারীদের তালিকা উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ কার্যালয়ে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচিত জয়িতার নারীরা হলোমোসাম্মত জোনাকি বেগম, লুৎফুন্নাহার তালুকদার,মোছাঃ শাহেনা আক্তার শিল্পী, শিরিন আক্তার,মোছাঃ নূর জাহান বেগম। 
জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী।

শেয়ার করুন: