নওঁগা টিএমএসএসের আত্রাই শাখায় স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন

নওঁগা টিএমএসএসের আত্রাই শাখায় স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন
শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস কর্তৃক আয়োজিত প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রমের উদ্যোগে স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্রঋণ বিভাগের নওগাঁ জোন নিয়ন্ত্রনাধীন আত্রাই শাখায় স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আত্রাই শাখা কার্যালয়ে ৩ নভেম্বর স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। টিএমএসএসের অপারেশন-৩ রাজশাহী ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ বাবুল আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। তিনি বলেন টিএমএসএস ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সমন্বিত মডেল হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র অর্থায়ন। টিএমএসএস মনে করে শুধুমাত্র অর্থ সহায়তা দিয়ে একটি পরিবারের ভাগ্যোন্নয়ন সম্ভব নয়, এর জন্য দরকার পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য সহায়তা ও পরিবারে শিক্ষার নিশ্চয়তা। তিনি আরও বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সারা দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে। আজকের এ ৯৬তম শাখার কার্যক্রম সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান সমগ্র দেশে বহুবিদ কার্যক্রম পরিচালনা করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপ-পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার জোনাল ম্যানেজার, এরিয়া প্রধান, শাখা প্রধান, নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধা ভোগী মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নওগাঁ জোনের জোন প্রধান মো: হানজালাল রহমান।

শেয়ার করুন: