রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাথে ক্যান্সার নিরাময় সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতার লক্ষ্যে
টিএমএসএস ক্যান্সার সেন্টার এর মধ্যে এক সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে ২০ অক্টোবর রবিবার দুপুরে এই সমঝোতা স্বাক্ষর করা হয়। রাঃ বিঃ এর উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড.হোসনে-আরা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর শেষে তা বিনিময় করেন।
এ স্বাক্ষরিত সমঝোতা পত্রের আওতায় রাঃ বিঃ এর পদার্থ বিজ্ঞান বিভাগ ও টিএমএসএস ক্যান্সার সেন্টার যৌথ গবেষণা, গবেষক বিনিময় ও পরস্পরের গবেষণাগার ব্যবহারের সুযোগ পাবে। উভয় প্রতিষ্ঠানে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মোঃ খলিুলর রহমান খান, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর এফ নজরুল ইসলাম, প্রফেসর মোঃ ফজলুল হক, প্রফেসর মোহাঃ মনিরুল হক, সহযোগী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন, টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে টিএমএসএস ক্যান্সার সেন্টারের উপদেষ্টা প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ লায়ন আয়শা বেগম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোঃ আখতার হোসেন মজুমদার, রাঃ বিঃ অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ প্রধান, শিক্ষক ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও টিএমএসএস ক্যান্সার সেন্টারের সাথে সমঝোতা স্বাক্ষর
