বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুলে বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন টিএম আলী হায়দার। 

শেয়ার করুন:

বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুলে বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন টিএম আলী হায়দার। 
এ কে খান : 
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি নারী উন্নয়ন সংস্থা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে বিঞ্জান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ১৯ অক্টোবর এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড বিসিএল গ্রুপের চেয়ারম্যান তরুন প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক টিএম আলী হায়দার। তিনি বলেন টিপিএসসি কলেজে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা প্রসারে উদ্ভাবনীমূলক কাজের আগ্রহ ও বিজ্ঞান বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রুপ ভিত্তিক এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। তিনি আরও বলেন এ মেলা আয়োজন করে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্প তৈরির মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভাকে সহজে বিকশিত করার সুযোগ পেয়েছে। মেলা উদ্বোধন পরবর্তী বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বিশিষ্ঠ্য সমাজ সেবক, প্রঞ্জাবান ও মানবিক কর্মকান্ডে নিয়োজিত ব্যক্তিত্ব  টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম ১৯ অক্টোবর এ মেলায় উপস্থিত হয়ে ছাত্রদের উৎপাদিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে চলতে হলে আমাদের আগামী প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে গড়ে তুলতে হবে। তাছাড়া জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো। টিএম আলী হায়দার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে এ বিজ্ঞান মেলার সকল কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও টিপিএসসি এর গভর্ণিং বডির চেয়ারম্যান আয়শা বেগম এর সভাপতিত্বে বক্তব্য দেন টিএম আলী হায়দার, টিপিএসসির অধ্যক্ষ এস.এম জামসেদ আলী ও উপাধ্যক্ষ গুলশান আরা পারভীন প্রমুখ। বক্তারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে এ বিঞ্জান মেলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী,টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, উপদেষ্টা, পরিচালক, নানা শ্রেণির মানুষ, শিক্ষার্থী অভিভাবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: