সারা দেশে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৯১৮ কোটি ৬৩ লাখ টাকা। মাদরাসা ভবন নির্মাণের জন্য ৩০০ এমপি শিক্ষামন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা বিভাগে ডিও (ডিমান্ড অব অর্ডার) দেন। স্থানীয় জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট এলাকার মাদরাসার দৈন্যদশা ও জরাজীর্ণতা উল্লেখ করে জরুরি ভিত্তিতে বিদ্যমান মাদরাসায় নতুন ভবন নির্মাণের আবেদন করেন। এর ভিত্তিতেই এক হাজার ৬৮১টি মাদরাসা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। এটি ছাড়াও আরো ১৮টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক।
