পিয়াজের দানা (বীজ) চাষে লাখপতি মানপুরের মোঃ হানিফ মোল্লা

শেয়ার করুন:

মানপুর প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান

সাঁথিয়া উপজেলার ছোট্র একটি গ্রাম মানপুর। এই গ্রামের কৃষক মোঃ হানিফ মোল্লা , পিতাঃ মৃত খোশাল মোল্লা কোথাও চাকুরী না পেয়ে গ্রামে চলে আসেন। প্রথমে শুরু করেন পেয়াজের দানার ব্যবসা। কয়েক বছর দানার ব্যবসা করার পর গত বছর নিজেই উদ্যেগ নেন পেয়াজের দানা চাষ করার। গত বছর তার জমিতে ফলন হয় প্রতি বিঘায় ৪ মণ। প্রতি কেজি বিক্রি করেন ৫ হাজার টাকা করে। হানিফ বলেন তিনি তাহের পুরের সাদা সুপার কিং জাতের পেয়াজের দানা চাষ করেন। এবছরও তার বাম্পার ফলন হয়েছে। তিনি আশাবাদী এ বছর ও ভাল দাম পাবেন।

শেয়ার করুন: