বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩৮ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) হিসেবে নির্বাচিত করেছে। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, প্রতি বছর মোট তিনটি ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে। ক্যাটাগরিগুলো হলো- ক. বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, খ. বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি এবং গ. বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি। সিআইপি-এনআরবি সম্মাননা-২০১৮ এ বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী ক্যাটাগরিতে একজন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৩০ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সাতজনসহ সর্বমোট ৩৮ জন এ মর্যাদায় ভূষিত হয়েছেন। নির্বাচিতরা (এনআরবি) সিআইপি নির্বাচন নীতিমালা অনুযায়ী সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
অনান্য খবর
আঞ্চলিক শক্তি হিসেবে উত্থান বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফরে আঞ্চলিক রাজনীতিতে নতুন একটি ধারা উন্মোচিত হয়েছে। এটি হচ্ছে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলাদেশের উত্থান।…
পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছে পাকা বাড়ি
মুজিববর্ষের এ উপহার শীঘ্রই হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া (পটুয়াখালী) থেকে ॥ অবশেষে কাক্সিক্ষত সেই ক্ষণের জন্য এখন…
ঢাকার সব ওয়ার্ডে কৃষকের বাজার চালু হবে
উদ্বোধনের পর ক্রেতা-বিক্রেতার ব্যাপক সাড়া পড়ায় ঢাকা সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে পর্যায়ক্রমে কৃষকের বাজার চালু করা হবে। কৃষকের বাজার থেকে…
