
ঈদের অনাবিল আনন্দ ও খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন রুপ্পুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম উজ্জল।ঈদ বস্ত্র হিসেবে নতুন ঈদের কাপড় বৃদ্ধ-বৃদ্ধা ও মহিলাদের শাড়ি এবং লুঙ্গিসহ মোট চারশত পিস ঈদ বস্ত্র অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করেন রুপ্পুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম উজ্জল।

রুপ্পুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম উজ্জল বলেন- করনার কারনে ঈদের এই খুশীতে কেউ নতুন কাপড় পড়বে আর কেউ পড়তে পারবে না এটা মানা যায় না। আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে আজ আপনাদের মাঝে ঈদের খুশী ভাগাভাগি করে নিতে এই ঈদের পোশাক আপনাদেরকে দেয়া হল।এছাড়ও তিনি বলেন, রুপ্পুর ইউনিয়ন পক্ষ থেকে ভিজিডি চাউল ২৭৫ বস্তা ও ২০ কেজি করে ১৫০ জনের এবং ১০ কেজি করে ১০৪ জনের মাঝে ত্রাণ বিতরন সহ নিজ অর্থায়নে ৪৫০ জনের মাঝে ঈদের উপহার হিসাবে অসহায় ও দুস্থ দের মাঝে কাপড় বিতরণ করেন সাধারণ সম্পাদক রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও
চেয়ারম্যান রুপপুর ইউনিয়ন পরিষদ।
