পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া বাজারের শিবরামপুরে দু‘টি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ নিহত এবং কমবেশি ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল পৌনে দশটার দিকে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন এবং শাহজাদপুর থেকে ছেড়ে আসা পাবনা অভিমুখী সাদ্দাম পরিবহন নামক দু‘টি বাস দ্রুতগতিতে চলছিলো। এ সময় পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চিনাখড়া বাজারের শিবরামপুর আশ্রয়ন প্রকল্পের কাছে পৌছুলে বাস দু‘টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ নিহত এবং ২০ জন কমবেশি আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ অন্যান্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
নিহতরা হচ্ছেন,-শ্যামলী পরিবহনের হেলপার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মিন্টু হোসেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের আবু সাইদ, রাজশাহীর বাঘা উপজেলার নৃপেন্দ্রনাথ সরকার, পাবনার সুজানগর উপজেলার দারিয়াপুর গ্রামের আয়েন উদ্দিন ও পাবনার আতাইকুলার সোহল।
পাবনা মহাসড়কে দুঘনায় হত ৫
