
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার নামে খুলনার দিঘলিয়া উপজেলা সদরের দক্ষিণ পাড়ায় ৪ বিঘা জমি কিনেছিলেন। যেখানে এখন নির্মাণ করা হচ্ছে আধুনিক পাটগুদাম, যা স্থানীয়ভাবে শেখ হাসিনার নামে পরিচিতি লাভ করেছে।
ওই সম্পত্তি কেনার জন্য সেসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্বুদ্ধ ও প্রয়োজনীয় সহযোগিতা করেছিলেন খুলনার আওয়ামী লীগ নেত্রী ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বাবা। ভৈরব নদসংলগ্ন দিঘলিয়া গ্রামের ওই জমিতে এখন পাটের গুদাম রয়েছে।
