
পাবনার সাঁথিয়ায় অনুষ্ঠিত কামিল স্নাতকোত্তর হাদিস ১ম পর্ব পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন শিক্ষক ও ৬ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শনিবার (১০ মার্চ) সকালে সাঁথিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে থেকে তাদের বহিষ্কার করা হয়।
বহিস্কৃতরা হলেন- ধুলাউড়ি কামিল মাদরাসার শিক্ষক মহাতাব হোসেন, রেজাউল করিম, বোয়াইলমারী কামিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম, আব্দুর রহিম, হাফিজুর রহমান ও কামরুল ইসলাম। বহিস্কৃত ৬ জন শিক্ষার্থীরা হলো জেসমিন খাতুন, রবিউল ইসলাম, হোসনে আরা,জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন, মিলন হোসেন।
জানা যায়, কামিল স্নাতকত্তোর হাদিস ১ম পর্বের পরীক্ষা চলাকালিন সময়ে নকল করার দায়ে ৬ জন শিক্ষার্থীকে ও দায়িত্বপালনে অবহেলার দায়ে ৬ জন কক্ষ পরিদর্শককে কেন্দ্র থেকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
