বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের কাজ শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী সেন্টার অব এক্সিলেন্স প্রকল্পের স্থাপনাসমূহের উদ্বোধনও করবেন। গতকাল অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। সংবাদ সম্মেলনে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকে ১২ বিঘা জমির ওপর এক হাজার ৪৭ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের ৩১শে জুলাই থেকে আগামী ৩০ মাসের মধ্যে এক হাজার শয্যাবিশিষ্ট এই বিশেষায়িত হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হবে। সর্বাধুনিক এই হাসপাতাল চালু হলে জনগণ এখানে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা পাবেন। প্র
