কামরুজ্জামান টিপু , কাশিনাথপুর, পাবনাঃ
৭১’ এর ৯ ডিসেম্বর পাবনা জেলার সাঁথিয়া থানা পাক হানাদার মুক্ত হয়। সাঁথিয়াবাসী দিবসটি যথাযথভাবে উৎযাপন করে আসছে। এ উপলক্ষ্যে সাঁথিয়া শহীদ মিনারে মুক্তিযোদ্ধাসন্তান কমান্ড আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট শামসুলহক টুকু এম পি পাবনা -১ (বেড়া -সাঁথিয়া)। আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মোঃ মাহবুবুল আলম বাচ্চু সহ অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাসন্তান, জনপ্রতিনিধি, বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্তসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কমান্ডার (মুক্তিযোদ্ধা কমান্ড) এস এম জামাল আহমেদ আলোচনাসভা শেষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
