স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ ও অনুদান সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। প্রায় ৫০ বছরের এই সম্পর্কে বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে দেশে সাড়ে ৩ হাজার কোটি (৩৫ বিলিয়ন) মার্কিন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি এসেছে নানা উন্নয়নমূলক প্রকল্পে।
কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের প্রশংসা করে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক। সাম্প্রতিক কপ-২৬ সভায় প্রধানমন্ত্রী যে শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন তাও উল্লেখ করেন শ্যাফার। তিনি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম, বেসরকারি খাতের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট শ্যাফার বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, একটি অনুপ্রেরণামূলক উন্নয়ন সাফল্যের গল্প রচনা করেছে। ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য পাশে থাকবে বিশ্বব্যাংক। সেজন্য বিশ্বব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে প্রতিটি পদক্ষেপে থাকবে যা বাংলাদেশের জনগণের জন্য আরও উন্নয়নমূলক ও অন্তর্ভুক্তমূলক হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এবং অর্থনীতির ধারাবাহিকতা লক্ষণীয়। কোভিড-১৯ মহামারি বাংলাদেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করলেও সরকারের সক্রিয় পদক্ষেপগুলো কোভিডকে প্রতিহত করে বর্তমানে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন শ্যাফার।
