২০২১ সালে নতুন করে আদমশুমারির পরিকল্পনা রয়েছে: পরিকল্পনা মন্ত্রী

শেয়ার করুন:
1487082065পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০২১ সালে নতুন করে আদমশুমারি করার পরিকল্পনা রয়েছে।’
মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি ২০১১ সালের ১৫ থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ শুমারি অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।
 সরকারি দলের সদস্য মো. আবুল কালামের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে অতি দরিদ্রের হার শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব।
শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *