হবিগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৫টি বাড়ি পুড়ে ছাই

শেয়ার করুন:

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের গানিং পার্ক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে একটি বাসা থেকে আগুনের সুত্রপাত হয়ে আশপাশের আরও ১৫টি বাড়ি ও মালামাল আগুনে পুড়ে যায়। মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি) রাত ১০টায় এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত হলে দমকল বাহিনী ও স্থানীয়রা প্রায় আড়াই ঘন্টার চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণ করেন।

 এদিকে, অগ্নিকান্ডের সময় হবিগঞ্জ জেলা শহরের প্রধান সড়কের রামকৃষ্ণ মিশনরোড এলাকা কিছুটা যান চলাচল বন্ধ ছিল। যদিও তাৎক্ষণিক আগুনে পুড়ে যাওয়া ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে হঠাৎ করে গানিং পার্ক এলাকার মোস্তফা মিয়ার একটি বাসা থেকে আগুণের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। পরে তা মুহুর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়ে।
এসময় আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষদের মধ্যে, ভয়ে লোকজন শহরের এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকেন । খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী পরিচালক শিমুল মোঃ রাফি’র নেতৃত্বে ফয়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপ-সহকারী পরিচালক শিমুল মোঃ রফি জানান, আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে। তিনি বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে নাকি মাটির চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখবে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর থেকে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, অগ্নিকান্ডের শিকার এক গৃহিনী এ প্রতিবেদককে জানান, তাদের বাসার আলমিরাতে থাকা টাকা-পয়সা ও মুল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। একই ভাবে ১৫টি বাড়ির প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে

শেয়ার করুন: