হবিগঞ্জ প্রতিনিধি:ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। এই উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে হবিগঞ্জ জেলা পুলিশ।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে হবিগঞ্জ জেলা পুলিশ ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২’ উদযাপন করেছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকাল ৯ টায় জাতির পিতার প্রতিকৃতিতে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এস এম মুরাদ আলি পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শতকণ্ঠে ৭ মার্চের ভাষন ও পরিস্কার পরিচ্ছনতা অভিযান ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, উপ পরিচালক স্হানীয় সরকার মোহাম্মদ নাজমুল হাসান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার সদর মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জনে দে সহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।
