হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরের ম্যাটাডোর কোম্পানীর নিকট নোহা গাড়ী ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে অপর ৪ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে শনিবার (৭জানুয়ারি) ভোররাত ৩ টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নোহাগাড়ির একটি বেপরোয়া গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন আতিকুর (১৫) পিতা নুরুল হক মাদানগর কুলাউড়া,আব্দুস সালাম (২৮) পিতা আব্দুল হান্নান বেড়াছড়া কমলগঞ্জ মৌলভীবাজার ও নোহা গাড়ির চালক সাদির আলী ( ৩০) পিতা ইয়াসিন আলী কমলাটিলা, কমলগঞ্জ, মৌলভীবাজার।আহতদের নাম পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
তবে অবস্থা গুরুতর হওয়ায় আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম চৌধুরী।
