হবিগঞ্জে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে,
হবিগঞ্জ প্রতিনিধি: দেড় ঘন্টা প্রচেষ্টায় হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় দুই বিদ্যুতের ট্রান্সফর্মার পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার(২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিয়ন দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এর আগে সকাল ১০ টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে দুইটি বড় ট্রান্সফর্মারে আগুন লাগার ঘটনাটি ঘটে। এঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিভানোর কাজ চালায়। দাও দাও করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ছেযে যায়।
বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারি মোঃ মানিক জানান, হঠাৎ শব্দ করে আগুন ধরে যায়। তাৎক্ষনিক কর্মকর্তা ও কর্মচারিরা অফিস থেকে বের হয়ে দেখেন বিদ্যুৎ কেন্দ্রে আগুন চলছে। কিভাবে আগুন ধরছে তাৎক্ষনিক জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা সামছুল আলম উজ্বল জানান, আগুনের কালো ধোঁয়ায় এলাকা অন্ধকার হয়ে যায়। বাসা বাড়ির মানুষ ভয়ে দিকবিদিক ছুটাছুটি শুরু করেন।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে বিদ্যুতের বড় দুইটি ট্রান্সপরমার পুড়ে ছাই হয়ে গেছে
