হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৮ টি ঘরসহ ২টি গরু আগুনে পুড়ে ছাই, নগদ অর্থ সহ ক্ষয়ক্ষতি ২৫ লাখ টাকার হয়েছে বলে জানা গেছে ।
বৃহস্পতিবার (১৪এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে নগদ ৩ লাখ টাকা ২ টি গরু,স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে,ওই গ্রামের শাহাদ মিয়া,শাহীন,ফরিদ, মকছুদ,ছন্দু,আহাদ সরদারও নরুল ইসলাম এর ঘর পুরে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে, এ সময় ধান, চাল, ২ টি গরু নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার সহ ২৫ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, ক্ষতিগ্রস্থ সিএনজি ড্রাইভার শাহাদ এর দুইটি গরু ও নগদ তিন লক্ষ টাকা পুড়ে যায়, সেই অগ্নিকাণ্ড দেখে লায়েক, শাহাদ, কাউছার জ্ঞান হারিয়ে ফেলেন। তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেশী কামাল মিয়া বলেন, ৮ টি পরিবারের কোনো ঘর রক্ষা পায়নি এই অগ্নিকাণ্ড থেকে । বিশেষ করে জামা-কাপড় শিশুদের পড়ার বই, খাতা ও রক্ষা করা যায়নি । ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচেই অবস্থান করছেন।
এই বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
