হবিগঞ্জে ভূয়া এমবিবিএস ডাক্তার তামিম আটক

শেয়ার করুন:

হবিগঞ্জ  প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের এম.কে ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে চেম্বার করা ভূয়া ডাক্তার তামিম হোসেনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। 
শুক্রবার (২৪ জুন)দুপুরে চুনারুঘাট এম.কে ডায়গনস্টিক এন্ড ক্লিনিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিফাত আনজুম পিয়া এবং  হবিগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক অভিযান পরিচালনা করে এই ভূয়া ডাক্তারকে আটক করেন। 
জানা যায়, আটককৃত ব্যাক্তির নাম জাফরুল হাসান। তিনি ডাঃ মোহাম্মদ তামিম নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত চুনারুঘাটে ভূয়া চিকিৎসা দিয়ে আসছিলেন।
অভিযানে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন: