হবিগঞ্জ প্রতিনিধি:জেলা পুলিশের উদ্যোগে হবিগঞ্জের লাখাই থানার পুলিশ পরিদর্শক মহিউদ্দিন সুমন ও জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: চন্দ্র শেখর দত্ত’র বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি ) পুলিশ সুপার কার্যালয়ে এই এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুৃষ্ঠানে বিদায়ীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ ) শৈলেন চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান।
পরে বিদায়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
