হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে ভূয়া পরীক্ষা দেয়ায় প্রনব চন্দ্র দেব নামে এক যুবককে আটক করা হয়েছে৷
এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার ( ২০ জুন) হবিগঞ্জ:
শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে ভুয়া পরীক্ষার্থী সেজে নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বিধান চন্দ্র দেবের পুত্র প্রনব চন্দ্র দেব পরীক্ষায় অংশগ্রহণ করায় তাকে হাতেনাতে আটক করে সাজা ও জরিমানা করা হয়৷ আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷ প্রনব লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৯১৫ জন প্রার্থী আবেদন করেন। শুক্রবার পরীক্ষার দিন আশীষ দেব নামের এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে আসেন প্রনব। পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার আসল পরিচয় উদঘাটন হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদন্ড দেন।
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যা বলেন, একজন সরকারি কর্মচারী হয়েও তিনি পরীক্ষায় অন্যের হয়ে অংশ নিয়ে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন
দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।
