হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্হানে দুটি ট্রাকের মুখো মুখি সংঘর্ষে চালক রুবেল হোসেন (৩৫)চালকের সহকারি আহাদ আলী (২৭) ঘটনাস্হলে নিহত হয়েছেন।সোমবার সকাল ৫টা ১৮ মিনিটে ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক স্হানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনতোষ মল্লিক ও ফায়ার ফাইটার ইমন মিয়া সহ একদল কর্মী ঘটনাস্হলে পৌছে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর প্রায় দেড় ঘন্টা পর নিহত চালক ও তার সহযোগির লাশ ও অপর একজন কে গুরুত্বর আহত অবস্হায় উদ্বার করে।
পুলিশ ফায়ার সার্ভিস সুত্র জানান সোমবার সকাল প্রায় ৫,১৮ মিনিটের দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক ও ঢাকা থেকে সিলেট গামী মোরগের খাবার ফিট বাহী ট্রাকের মুখো মুখি সংঘর্ষ বাধে। এট্রাক দুটি ধুমড়ে মুচড়ে যায়। এতে বালু বাহি ট্রাকের চালক যশোর জেলার শার্শার উপজেলার আবুল কাশেমের ছেলে রুবেল মিয়া ও তার সহকারি যশোর জেলার জিগরগাছা উপজেলার সাবর আলীর ছেলে আহাদ আলীর ঘটনাস্হলে নিহত হন।সিলেটের গোয়াইঘাটের জালাল উদ্দিন গুরুত্বর আহত হন। হতাহতরা ধুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকে আটকা পড়ে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনতোষ মল্লিকের নেতৃত্বে ফায়ার ফাইটার ইমন মিয়া প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্বার করেন।আহত জালাল কে অবস্হায় উদ্বার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া সত্যতা নিশ্চিত করেছেন।
