হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক কীট প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে পুলিশ সুপারের পক্ষে উপস্থিত ছিলেন অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা।
এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্ন আউট ও সরকারী ভাবে ইস্যুকৃত কীট সামগ্রী পরিদর্শন করেন। এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
