হবিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী

শেয়ার করুন:

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
শুক্রবার (১৭জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মাধবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও সহযোগিতায় ৩ দিনব‍্যাপী জাতীয় ফল মেলা – ২০২২ এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মইনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, তদন্ত (ওসি) গোলাম কিবরিয়া হাসান,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজু, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী তাপস, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,পল্লী সঞ্চয় কর্মকর্তা ফয়সাল চৌধুরী উপস্থিত ।উদ্বোধন শেষে পাঁচটি ফলের স্টল পরিদর্শন করেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এ সময় গণমাধ্যমকর্মী ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ১৯ জুন পযর্ন্ত মেলা চলবে।

শেয়ার করুন: