সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দূর্ঘটনায় মোজাম্মেল হোসেন নামে পাবনার এক নাট্যকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ বাসযাত্রী। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) ভোরে পাবনা- বগুড়া মহাসড়কে শাহজাদপুর উপজেলার তালগাছী বাজারের কাছে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল পাবনা সদর উপজেলার নুরপুর এলাকার বাসিন্দা ও পাবনার অনুশীলন-৮০ থিয়েটারের সদস্য। তিনি মঞ্চ ও টিভি অভিনেতা এবং পেশায় ইলেক্টিশিয়ান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস তালগাছি বাজারে দাড়ানো একটি ট্রাককে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এ সময় ১৫ বাসযাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর, পাবনা ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দূর্ঘটনায় আহত বাসযাত্রী পাবনার নাট্য কর্মি আশরাফ হোসেন রবি নামে জানান, গুরুর আহত মোজাম্মেলকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা যান মোজাম্মেল। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী এ ছেলে দুই মেয়ে রেখে গেছেন।
নিহত মোজাম্মেল ঢাকায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে ঢাকায় যাচ্ছিছলেন বলে জানা গেছে। বাদ আসর নুরপুর চার মাথা মোড়ে নামাজে জানাজা শেষে তাকে আটঘরিয়র হাপানিয়া গ্রামে দাফন করা হয়। পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সিফাত রহমান সনম, ছবি এন্টারপ্রাইজের মালিক মাহবুবুল হাসান বকুল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সড়ক দূর্ঘটনায় মোজাম্মেল হোসেন নামে পাবনার এক নাট্যকর্মীর মৃত্যু
