স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি পরাস্ত করার শপথ

শেয়ার করুন:
  • মুজিবনগর দিবস পালিত

স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার দৃপ্ত শপথে রবিবার ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার গঠনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মুজিবনগর দিবসের ৫১ বছর পূর্তি। স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধাঞ্জলি, সংক্ষিপ্ত আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। তবে প্রতিটি অনুষ্ঠানেই ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙ্গে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গঠনের প্রত্যয় বক্তব্য করা হয়। 

দেশের প্রথম সরকারের শপথ গ্রহণ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের ৫১ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক এ দিনটি স্মরণে রাজধানী ঢাকার পাশাপাশি স্মৃতিবিজড়িত মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননেও জাতীয়ভাবে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচী পালিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিটি অনুষ্ঠানেই ঐতিহাসিক মুজিবনগর দিবসে সরকারী ছুটি ঘোষণার দাবি উঠেছে। ভোরে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, মেহেরপুরের সরকারীভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদনের পর সবাই এক মিনিট নিরবতা পালন করেন।

শেয়ার করুন: