সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে আনসার বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে,,,, মহাপরিচালক

শেয়ার করুন:

আঃ খালেক পিভিএম,পাবনা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন,সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে তৃণমূল পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আমাদের সকলের প্রচেষ্টায় বাহিনীর সুনাম প্রতি নিয়ত বৃদ্ধি পাচ্ছে।তিনি বলেন,দেশ সেবার আদর্শকে লক্ষ্য রেখে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে সততা,ন্যায় নিষ্ঠা, আন্তরিকতা,দেশ প্রেম ও মুক্তিযোদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করতে হবে।তিনি আরো বলেন,মহান মুক্তিযোদ্ধে আনসার বাহিনীর রয়েছে গৌরবোজ্জল দৃষ্টান্ত।তিনি সম্প্রতি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কার্যালয়ের মাঠে রেঞ্জাধীন প্রতিটি ব্যাটালিয়ন ও জেলার সকল পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী ও সদস্য-সদস্যাদের সাথে সংগঠনের খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মতবিনিময় সভায় উপযুক্ত কথা গুলি বলেন।এর আগে,তিনি খুলনা রেঞ্জ কার্যালয়ে পৌঁছালে খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক তাঁকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান।পরে মহা-পরিচালক কে সংশ্লিষ্ট এলাকার ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
মতবিনিময় সভায় তিনি উপস্থিত সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে সংগঠন ও বিভিন্ন দিক নির্দেশনা মীলক বক্তব্য দেন। মহাপরিচালক মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যেসব সদস্য শাহাদাতবরণ করেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করেন।মতবিনিময় শেষে মহাপরিচালক  আনসার ও ভিডিপির খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শন করেন।সব শেষে মহাপরিচালক আনসার ভিডিপির রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পাশাপাশি তিনি খুলনা দৌলতপুরস্থ আনসার ফ্লাওয়ার মিল পরিদর্শন করে মিলের সার্বিক কার্যক্রমের ওপর দিক-নির্দেশনা দেন।মহাপরিচালক আনসার ভিডিপির খুলনা রেঞ্জের সকল কার্যক্রম সন্তোষ প্রকাশ করেন।এ সময় খুলনা রেঞ্জের সকল জেলা কমান্ড্যান্ট,ব্যাটালিয়ান কমান্ডার,সকল পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী ও সংগঠনের সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: