সিলেট আনসার-ভিডিপি’র উদ্দোগে ইফতার বিতরণ

শেয়ার করুন:

আঃ খালেক পিভিএম,পাবনা।।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সিলেট রেঞ্জের বিভিন্ন জেলায় অসহায়,গরীব ও দুঃস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সিলেট বিভাগের জেলা সদরসহ চার জেলায় প্রায় ১০০০ গরীব ও দুঃস্থ মানুষকে পহেলা বৈশাখের দিন ১৪ এপ্রিল ইফতারি বিতরণ করা হয়।সিলেট জেলা আনসার ভিডিপি’র জেলা কার্যালয়ে ইফতারি বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশন মূলক বক্তব্য দেন ও ইফতার সামগ্রী বিতরণ করেন সিলেট রেঞ্জের,রেঞ্জ কমান্ডার  উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেট জেলা কমান্ড্যান্ট মোঃ ফয়সাল হোসেন ও সহকারী পরিচালক তানজিনা হোসেন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন।ইফতার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সার্কেল এ্যাডজুট্যান্টগন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,টিআই পুরুষ,মহিলা,ইউনিয়ন দলপতি,দলনেত্রী,উপকার ভোগী সদস্য,সংগঠনের নানা পর্যায়ের সদস্য,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: