এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরির্বতন ও নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের সিলেট ডোমেইনের আওতাধীন পরিচালিত সিলেট জোন কর্তৃক আয়োজিত ক্ষুদ্র ঋণ কর্মসূচির ত্রৈমাসিক কার্য অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএসের সিলেট জোন কার্যালয়ের প্রশিক্ষণ রুমে ১১-অক্টোবর শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ ওয়াকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীন। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম ও টিএমএসএসের অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ। সভায় সভাপতি সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সিলেট জোন নিয়ন্ত্রিত ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাঠ পর্যায়ের চলতি অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা করেন। সভায় নতুন, নতুন কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও প্রকল্প নির্ধারন করে কার্যক্রম চালানোর বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করার পাশাপাশি সংস্থা কর্তৃক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়। মাঠ কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার জন্য আহবান জানানো হয়। তৃর্ণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হয়। বক্তারা টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি দেশের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের আহবান জানান। পরিচালক মাহবুবুর রহমান জোনের সকল শাখায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে এগিয়ে যাওয়ার কলাকৌশল নির্ধারণ করে মডেল শাখা চালুর উপর গুরুত্ব দেন। সকল শাখায় সঞ্চয় সংগ্রহের কার্যক্রম চালানো, ক্ষুদ্র উদ্যোগ, অগ্রসর বৃদ্ধি করা ও আত্মসাৎ জিরো টলারেন্স নীতি গ্রহণ ও বকেয়া হ্রাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় সিলেট জোনের, জোন প্রধান সেলিম রেজা স্বাগত বক্তব্য দেন। তিনি সভায় এ জোনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে সবাই কে অবহিত করেন। সমন্বয় সভায় জোনের সকল এরিয়া প্রধান ও শাখা প্রধানগন অংশ নেয়। সভায় সংস্থার বিভিন্ন কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থার মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় ডোমেইন, জোনের সকল কর্মকর্তা ও হিসাব কর্মকর্তাগন সমন্বয় সভায় অংশ নেয়। সিলেট ডোমেইন নিয়ন্ত্রিত সিলেট জোনের সার্বিক কর্মপরিকল্পনা ও কার্যক্রমে উর্ধ্বতন কর্মকর্তাগন সন্তোষ প্রকাশ করার পাশাপাশি এ জোন সারা দেশের মধ্যে শীর্ষ স্থান অর্জন করার আহবান জানানো হয়।
