সাতক্ষীরায় ৩০-আনসার ব্যাটালিয়নের মাসিক দরবার অনুষ্ঠিত

শেয়ার করুন:

আঃ খালেক পিভিএম।।

সাতক্ষীরা জেলায় পুরাতন জমিদারবাড়ী অবস্থিত ৩০ আনসার ব্যাটালিয়নের মাসিক দরবার ৫ এপ্রিল ব্যাটালিয়নের দরবার কক্ষে অনুষ্ঠিত হয়।দরবারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ৩০-আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ এনামূল খান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে দরবারের কার্যক্রম শুরু হয়।দরবার শেষে অধিনায়ক ৩০ আনসার ব্যাটালিয়নের ৩ জন ব্যাটালিয়ন আনসার সদস্যদের  জিপিএ ৫ পাওয়া সন্তানদের মাঝে মহাপরিচালক এর উপহার স্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শিক্ষাবৃত্তি-২০২৩ এর সম্মাননা স্মারক,মূল্যবান বই,নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন।
পরবর্তীতে”দেশের প্রত্যেক নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে”এই মন্ত্রে ৩০ আনসার ব্যাটালিয়ন হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়।বিভিন্ন এলাকা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন: