বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জাতীয় দৈনিক “প্রতিদিনের সংবাদ” এর পাবনা বেড়া-সাঁথিয়া উপজেলা প্রতিনিধি আরিফ খাঁন এর বাবা মরহুম আজমত আলী খাঁন এর প্রথম মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার (২৪ জুলাই)।
মরহুম আজমত আলী খাঁন, শ্রমজীবি ও দুস্থ্য কল্যাণ সংস্থা (এস.ডি.কে.এস) প্রতিষ্ঠাকালিন সময় থেকে একজন দক্ষ সংগঠন হিসেবে দীর্ঘদিন শ্রমজীবি মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন।
তিনি গত ২০২১ সালের ২৪ জুন বৃহস্পতিবার বিকেল ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পাবনা বেড়া উপজেলার চাকলা গ্রামে নিজগৃহে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৪ জুন শুক্রবার উপজেলার চাকলা বাজার জামে মসজিদে বাদ জুমার নামাজের পরে উনার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
মরহুম আজমত আলী খাঁন প্রায় একযুগ পাবনার রাস্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কলিকো কটন মিলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে ছিলেন। তিনি শিক্ষিত নম্র ভদ্র মিশুক লোক ছিলেণ। তিনি পাবনা-ঢাকা মহাসড়কের শহিদনগর থেকে সিএন্ডবি পর্যন্ত রাস্তার দুইপাশে ও বেড়া পাউবোর ক্যানেল দিয়ে বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি তিনিই শুরু করেছিলেন। সে বেড়া সিএন্ডবি চতুর বাজার বিশ্বাস মাছের আড়ৎ’ নামের আড়ৎ এর মালিক ছিলেন।
মরহুমের বড় পুত্র সাংবাদিক আরিফ খাঁন তাদের পিতার আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
