এম এ খালেক খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দরবার অনুষ্ঠান ৩১মে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমির দরবার হলে অনুষ্ঠিত হয়।দরবার অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকএনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি সভাপতিত্ব করেন।গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সদর দপ্তর,একাডেমির কর্মকর্তা, একাডেমিতে চলমান বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী, ব্যাটালিয়ন আনসারদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।এছাড়া ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে বাহিনীর সদর দপ্তর,সকল রেঞ্জ,ব্যাটালিয়ন,জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা যুক্ত হয়েছিলেন।পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দরবারের আনুষ্ঠানিকতা শুরু হয়।দরবারে মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কর্মকর্তা,কর্মচারী,ব্যাটালিয়ন আনসার,সাধারন আনসার, ভাতাভোগী সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এসময় মহাপরিচালক বাহিনীতে তিনজন পরিচালকবৃন্দের কর্মকাল বিশ বছর পূর্তি হওয়ায় সবুজ কলার জর্জেট ও নতুন র্যাংক ব্যাচ পড়িয়ে দেন।এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বিজিবিএম পিবিজিএম(বার) বিএএম, এনডিসি,উপ-মহাপরিচালক প্রশাসন,উপ-মহাপরিচালক অপারেশনস পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
