শ্রীবরদী ও ঝিনাইগাতীর উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিন – মাহমুদুল হক রুবেল
শেরপুর জেলা প্রতিনিধি:
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচনে শ্রীবরদী ও ঝিনাইগাতীর উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই তার গানমুখী কার্যক্রমে দেশের মানুষ অনেক খুশি। কথায় নয় নির্বাচনের সময় দেয়া প্রতিটি ওয়াদা তিনি বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করেছেন বাংলাদেশের নেতৃত্ব দেয়ার যোগ্যতা একমাত্র তারেক রহমানেরই রয়েছে। ফ্যামিলিকার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। মাহমুদুল হক রুবেল শেরপুরে ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১১ মার্চ বুধবার খড়িয়া কাজির ইউনিয়নের ভাটি লংগরপাড়ায় ফাউন্ডেশনের প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আলহাজ্ব আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ( শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
গিয়াস উদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হাসান আংগুর, খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল কবির রুপা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ৪ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক, খড়িয়া কাজিরচর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম মিয়া, জিনিয়াস মডেল স্কুলের পরিচালক মনোহর
মিয়া, ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, প্রকৌশলী মেহজাবিন আহমেদ সাগর, দলিল লেখক শাহাদাত হোসেন সাদাসহ এলাকার গণ্যমান্যব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশনের সকল সদস্যদের ধন্যবাদ দেন। এবং কবরবসীদের রুহের মাগফিরাত কামনা করেন। ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশন আরো এগিয়ে যাক এই প্রত্যাশা করেন।
পরিশেষে মাওলানা মোা: মাজহারুল ইসলাম লিটনের মোনাজাতে কবরবাীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া শেষে প্রায় একহাজার জন রোজাদারদের সাথে নিয়ে ইফতার করেন সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
