শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সূচকের ওঠানামা স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার ‘এসএমই খাতের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-4997837648729966&output=html&h=90&adk=916723132&adf=3647496102&pi=t.aa~a.2114295878~i.3~rp.4&w=740&fwrn=4&fwrnh=100&lmt=1640532215&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5653656273&psa=1&ad_type=text_image&format=740×90&url=https%3A%2F%2Fwww.amarrajshahi.com%2F%25E0%25A6%25B6%25E0%25A7%2587%25E0%25A7%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587-%25E0%25A7%25A8%25E0%25A7%25A6%25E0%25A7%25A7%25E0%25A7%25A6-%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A7%2581%25E0%25A6%25A8%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A7%2583%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25B0-%25E0%25A6%25B8%25E0%25A7%2581%25E0%25A6%25AF%25E0%25A7%258B%25E0%25A6%2597-%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%2587-%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%258F%25E0%25A6%25B8%25E0%25A6%2587%25E0%25A6%25B8%25E0%25A6%25BF-%25E0%25A6%259A%25E0%25A7%2587%25E0%25A7%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25AE%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%2F30541&flash=0&fwr=0&pra=3&rh=185&rw=740&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMCIsIng4NiIsIiIsIjkyLjAuNDUxNS4xNTkiLFtdLG51bGwsbnVsbCxudWxsXQ..&dt=1640532215345&bpp=2&bdt=6550&idt=3&shv=r20211207&mjsv=m202112060101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D458623439ff209ea-2254629738cf0046%3AT%3D1637587178%3ART%3D1637587178%3AS%3DALNI_MZLXXgSn1J5KP8X4luxcbAMEU4pVg&prev_fmts=0x0%2C1140x280%2C1140x280&nras=3&correlator=4619910834141&frm=20&pv=1&ga_vid=607735868.1635515999&ga_sid=1640532214&ga_hid=840539322&ga_fc=1&u_tz=360&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=110&ady=1485&biw=1349&bih=625&scr_x=0&scr_y=700&eid=21067496&oid=2&pvsid=2574318669642799&pem=375&tmod=201&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C625&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=UPRqcquQAK&p=https%3A//www.amarrajshahi.com&dtd=146
বিএসইসির চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারে সূচক বাড়ার পরে কিছুটা কমতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের বিনিয়োগকারীরা অল্পতেই আতঙ্কিত হয়ে পড়েন। পড়তি বাজারে কেনা শুরু করলে বাজারে উঠে যাবে।
তিনি বলেন, ‘আমরা কঠোরভাবে শেয়ারবাজার মনিটরিং করি। এখানে ২০১০ সালের পুনারাবৃত্তি হওয়ার সুযোগ নেই। কে কোন সিকিউরিটিজে বিনিয়োগ করে, সেটা আমরা দেখি না বা কারও পোর্টফোলিও ম্যানেজ করি না। অথচ বিনিয়োগকারীরা লোকসান করলেই আমাদের দোষারোপ করেন, লাভ করলে আবার কিছু বলেন না।
বিএসইসির চেয়ারম্যান বলেন, যেকোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পরিচর্যা ও সুপারভিশনের (তত্ত্বাবধান) দরকার পড়ে। এজন্য আমাদেরও তালিকাভুক্ত কোম্পানিগুলো দেখভাল করতে হয়। এটা করতে গিয়ে অনেক কোম্পানির বিশেষ নিরীক্ষাও করতে হয়। সেখানে এমন সব তথ্য উঠে আসে, যা দেখে নিজেরাই ভয় পেয়ে যাই।’
তিনি বলেন, ‘আমরা প্রতিদিন অসংখ্য কোম্পানির সঙ্গে বিভিন্ন ইস্যুতে বসি। এক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের ইচ্ছা বা মনোভাব দেখার চেষ্টা করি। এক্ষেত্রে অনেকে ইচ্ছাকৃতভাবে কোম্পানির টাকা পাচার ও অনেক কোম্পানির আবার সত্যিই ব্যবসা খারাপ হওয়ার মতো ঘটনা দেখতে পাই। এ ক্ষেত্রে যে কোম্পানির জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার, তাই নেই। ইচ্ছাকৃতভাবে টাকা পাচারকারীদের শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।’
অনুষ্ঠানে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, ডিএসইর পরিচালক ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান, ডিএসইর এমডি তারিক আমিন ভূইয়া, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
